বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ ফেব্রুয়ারী || ভারতবর্ষের অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা এবং গত ২২শে জানুয়ারী রামলালার মূর্তি স্থাপনকে কেন্দ্র করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দ্যেশ্যে শুভাচ্ছা বার্তা পাঠালো ৩৮-জোলাইবাড়ী বিজেপি মন্ডলের নেতৃত্বরা। সমগ্র ত্রিপুরা রাজ্য থেকে ৪ লক্ষ শুভেচ্ছা বার্তা প্রেরনের লক্ষ্য রাখা হয়েছে। এরইমধ্যে সমগ্র দক্ষিন জেলায় সাতটি মন্ডল থেকে ৪০-হাজার শুভেচ্ছা বার্তা প্রেরনের লক্ষ রেখেছে বিজেপি’র বিভিন্ন সংগঠন। ভারতবর্ষের সনাতনী ধর্মী হিন্দুদের জন্য এটি একটি বিশাল কাজ। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য এই কাজ সম্ভব হয়েছে। তাই ভারতবর্ষের সকল নাগরিকের প্রয়োজন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা প্রেরন করা। শনিবার বাইখোড়ায় শুভেচ্ছা বার্তা প্রেরনের মধ্যদিয়ে এইসকল কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত।
এদিন এই শুভেচ্ছা বার্তা প্রেরনে ভাইস চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি’র দক্ষিন জেলার সাধারন সম্পাদক বিকাশ বৈদ্য, যুব মোর্চার প্রদেশ কমিটির সদস্য তমাল বৈদ্য, বিজেপি’র নেতৃত্ব মনিন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা। এই শুভেচ্ছা বার্তা প্রেরনে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
