স্পোর্টস ডেস্ক ।। ক্রিকেটে মূল্যায়ন আসে রান করা ও উইকেট নেয়ার দিক থেকে থেকে। তাই বলে একটি রানের দাম ছয় লক্ষ টাকা! ইস! যে কোনো ধরনের ফরমেটে যদি এই সুযোগ থাকত তাই কি? এ ধরনের ভাবনায় হয়তো অনেকেই মগ্ন থাকতে পারেন। তবে এক জন মানুষের জীবনে কোনো ধরনের আবেগ নয় একেবারের বাস্তব এটি।
তিনি হলেন, যুবরাজ সিং। আইপিএলে এবারের নিলামে সবচেয়ে বেশি দাম (১৬ কোটি টাকা) দিয়ে তাকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। ফলে সাতটি ম্যাচে হিসাবে ১২৪ রান ধরে হিসাব করলে দেখা যাবে ফি রানের জন্য দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে যুবরাজের পিছনে ৬.৪৫ লাখ টাকা ব্যয় করতে হয়েছে।
এ নিয়ে প্রশ্নের মুখে পড়লে যুবরাজ জানান, আমি তো আমার মূল্য নির্ধারণ করিনি। কোনো ক্লাবকে আমি বলিও নি যে আমাকে এত দাম দিতে হবে। তারাই আমাকে মূল্যায়ন করেছে। রোববারের লড়াই রয়্যালের বিরুদ্ধে যুবরাজ করেন মাত্র দুই রান। এক সময়ের দুর্দান্ত ব্যাটসম্যান যুবরাজ কি হারিয়ে গেছেন সেটাই দেখার প্রশ্ন।
এ আসরে লড়াইয়ের মাধ্যমে যুবরাজ জাতীয় দলে খেলুক এটাই যখন প্রত্যাশা। তখন যুবরাজের বাজে ফর্ম করলে সে স্বপ্ন হয়তো পূরণ হবে না।
