কমিউনিস্টরা ভারতীয় রীতিনীতি জানে না, কারণ তারা চীন ও রাশিয়া থেকে এসেছেঃ বিপ্লব কুমার দেব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার মোহনপুরের সিমনায় আয়োজন এক জনসমাবেশের আয়োজন করা হয়। এদিন এই জনসমাবেশের মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, কমিউনিস্টরা কখনো ভারতীয় রীতিনীতি জানে না। কারণ তারা চীন ও রাশিয়া থেকে ত্রিপুরায় এসেছে। তিনি বলেন, ২০ বছর ত্রিপুরা শাসন করেও রাজ্যের জনজাতিদের জন্য কিছুই করেনি সিপিআই(এম)। জনজাতিদের বোকা বানিয়ে রেখেছিল। শ্রী দেব বলেন, কংগ্রেসরা রাজনীতির স্বার্থসিদ্ধির জন্য এনএলএফটি বানিয়েছে, আর কমিউনিস্টরা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এটিটিঅফ বানিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*