নির্বাচনকে সামনে রেখে অপ্রতিকর ঘটনা এরাতে শান্তিরবাজারে পুলিশ, বিএসএফ ও সিআরপিএফ জোওয়ানদের ফ্লেগ মার্চ

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনে যাতে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে ও সকলে যেন সঠিকভাবে ভোটদানে এগিয়ে আসতে পারে তারই লক্ষ্যে রাজ্যে সর্বত্র চলছে ফ্লেগমার্চ। এই কর্মসূচীর মধ্যে শনিবার শান্তিরবাজার শহরে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সিদ্বার্থ শিব জোশয়ালের উপস্থিতিতে, পুলিশ, বিএসএফ ও সিআরপিএফ জোওয়ানদের নিয়ে অনুষ্ঠিত হয় ফ্লেগমার্চ। এদিন এই ফ্লেগমার্চে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সিদ্বার্থ শিব জোশয়াল, দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ময়ুর কৃষ্ণ চন্দ্রশেখর, শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, শান্তিরবাজার থানার ওসি সঞ্জিত লষ্কর, জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।
এদিন এই ফ্লেগমার্চ শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে এই কর্মসূচি সম্পর্কে জানালেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক। তিনি জানান, দক্ষিণ ত্রিপুরা জেলায় সর্বত্র লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চলছে ফ্লেগমার্চ। দক্ষিন জেলার জেলা শাসকের উপস্থিতিতে বিগত দিনে বিলোনিয়া ও সাব্রুম মহকুমায় ফ্লেগমার্চ অনুষ্ঠিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*