আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ || ভারতীয় জনতা পার্টি প্রদেশ টি সেলের উদ্যোগে চা বাগান শ্রমিকদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সদর কার্যালয়ে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
