বাণীবিদ্যাপীঠ বিদ্যালয়ের কিচেন গার্ডেনে ফুল ও ফলের গাছ লাগিয়ে বিশ্ব ধরিত্রি দিবস পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || ২২শে এপ্রিল বিশ্ব ধরিত্রি দিবস। সোমবার বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের কিচেন গার্ডেনে ফুল ও ফলের গাছ লাগিয়ে দিনটি পালন করে। এদিন বিদ্যালয়ের শিক্ষক তথা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার মনোজ রায়ের উদ্যোগে ধরিত্রি দিবস পালন করা হয়।
প্রসঙ্গত, বুনিয়াদী শিক্ষা দপ্তর শিক্ষক মনোজ রায়’কে শিক্ষকতার পাশাপাশি রাজধানীর ৫টি বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তুলতে সহায়ক হিসাবে দায়িত্ব দেন। যথারীতি মনোজবাবু ৫টি বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তুলতে যথাসাধ্য সহায়তা করেছেন। আগামীদিনে রাজ্যের বাকি ৭টি জেলায় আরো ৩৫টি বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তুলতে মনোজবাবুকে দায়িত্ব দেয়া হবে বলে খবর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*