গোপাল সিং, খোয়াই, ০১ মে || অকষ্মাত হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন খোয়াইয়ের সাংবাদিক মানস ভট্টাচার্য। মৃত্যুকালে তিনি রেখে গেছেন মা, স্ত্রী এবং পুত্রকে। গোটা রাজ্যেই তিনি ছিলেন পরিচিত মুখ। তিনি কাজ করেছেন দুরদর্শন কেন্দ্র আগরতলা সহ রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে। 
