‘এক পের মা’কে নাম’ কর্মসূচী খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে

গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই || ৭ দিন ব্যাপী ‘শিক্ষা সপ্তাহ’ উদযাপনের অঙ্গ হিসাবে শনিবার খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে পরিবেশ সচেতনতা কর্মসূচী এবং খোয়াই বন দপ্তরের উদ্যোগে ‘ট্রি প্ল্যানটেশন ড্রাইভ’ এর অঙ্গ হিসাবে ‘এক পের মা কে নাম’ কর্মসূচী পালন করা হয়। এদিন এই কর্মসূচীতে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়। এদিন খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উভয় বিভাগের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন এই বৃক্ষরোপণ কর্মসূচীতে। পরবর্তী সময় খোয়াই বিআরসি হলে বৃক্ষরোপণের তাৎপর্য বিশ্লেষন করে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*