আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || দীর্ঘ ৫ বছর অতিক্রান্ত হতে চলেছে কিন্তু রাজ্য সরকার জে আর বি টি’র গ্রুপ-ডি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করছে না। ফলে হতাশ হয়ে ফের জে আর বি টি উত্তির্ণ রাজ্যের বেকার যুবক যুবতীরা মঙ্গলবার রাজধানীর জে আর বি টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা এদিন বিক্ষোভস্থল থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে জে আর বি টি’র গ্রুপ-ডি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে। তারা জানান, রাজ্য সরকার সবুজ সংকেত দিলে দপ্তর নিয়োগ করে ফেলবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৩রা ডিসেম্বর জে আর বি টি’র গ্রুপ-ডি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। করোনা পরিস্থিতির কারনে এক বছর পর পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয়নি।
