আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট || উদয়পুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং শরণার্থী শিবির ঘুরে দেখলেন প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস। খোঁজখবর নিলেন সংশ্লিষ্ট এলাকার জনগণের। শুক্রবার উদয়পুর বন্যায় কবলিত স্কুল পরিদর্শকের অফিস পরিদর্শন করেন তিনি। কথা বললেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের সাথে। উদয়পুর থেকে মাতাবাড়ি যাবার যে মূল রাস্তা রয়েছে সে রাস্তাটি বন্যার কারণে বন্ধ করে দেয়া হয়, ফলে আটকে পড়ে বহু যাত্রী তাদের সাথেও কথা বলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। পাশাপাশি একটি ফুটবলের টিম যারা ত্রিপুরা বাইরে খেলতে গিয়েছিল তারা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় উদয়পুর রাস্তায় আটকে পড়ে তাদের সকলের সাথে কথা বলেন এবং তাদের যাতায়াতের পাশাপাশি খাবারের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস।
