বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের নির্যাতনের বিরুদ্ধে পথে নামলো গন্ডাছরাবাসী

সুব্রত দাস, গন্ডাছড়া, ০২ অক্টোবর || বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের নির্যাতনের বিরুদ্ধে এবং নির্যাতিত হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে পথে নামলো গন্ডাছরাবাসী। বুধবার দুপুর ১২টায় এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মিছিল হলো গন্ডাছড়া মহকুমা সদরে। ডাকবাংলা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আওয়াজ উঠে বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের উপর নির্যাতন বন্ধ করতে হবে। এই মিছিলে জাতি-উপজাতি উভয় অংশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে শামিল হয়েছেন। ভারতীয়দের ঐক্য আর সংহতির বার্তা ছড়িয়ে দিয়েছে এদিনের এই মিছিল। মিছিলে চাকমা সম্প্রদায়ের মানুষের আধিক্য ছিল। এদিনের মিছিলের স্মারকলিপি প্রদান করা হয় মহকুমা শাসকের কাছে। এলাকার বুদ্ধিজীবী এবং ছাত্র সংঘটনের লোকেরা এই মিছিলে অংশ নেন। মিছিল নেতৃত্ব দিয়েছেন দরবাচা চাকমা, কান্তমণি চাকমা প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*