জাতীয় ডেস্ক ।। দশ টাকার নতুন নোট থেকে তুলে দেওয়া হয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি।
সম্প্রতি রিজার্ভ ব্যাংক (RBI)-এর ছাপানো নতুন ১০ টাকার নোট থেকে কেন তাঁর ছবি সরানো হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে গণমাধ্যমে। RBI-এর ছাপানো নতুন এই নোট নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে।
গান্ধীর ছবি বাদ দিলে নতুন নোটের সাথে পুরনো দশ টাকার নোটে আর কোনো পার্থক্য নেই। এটির ছবি ওয়েবসাইটে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ব্যাংক নোটে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া চালু হয়েছে। প্রথমে ৫ ও ১০ টাকার নোটে চালু হলেও ক্রমে ২০, ১০০, ৫০০ এমনকী হাজার টাকার নোটও গান্ধী সিরিজের আওতায় আসে। এই সিরিজের সব ব্যাংক নোটের সামনের দিকে তাঁর ছবি দেওয়া হয়। নোটের আর এক পাশে সাদা জায়গায় গান্ধীর ওয়াটার মার্কও থাকে।
