বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ মে || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের প্রাণ কেন্দ্রে বর্তমান সময়ে তিনটি বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলি বেশ সুনামের সহিত ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রদান করছে। এই সকল বিদ্যালয় থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সহ সকল পদে ছাত্র ছাত্রীরা নিযুক্ত রয়েছে। বর্তমান সময়ে বিদ্যালয় থেকে ঢিলছোঁড়া দুরত্বে মদের কাউন্টার গরে উঠাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ। প্রতিনিয়ত নেশাখোররা নেশায় আশক্ত হয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নানান কটুক্তি করছে বলে অভিযোগ। এছারা নেশাখোররা পরিত্যাক্ত মদের বোতলগুলি বিদ্যালয়ে ছুরে মারে বলে অভিযোগ। এই বিষয়ে বিগতদিনে প্রসাশনিক আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে এই মদের কাউন্টার সরিয়ে নেওয়ার দাবীতে এলাকার বিশিষ্ট সমাজসেবী সত্যজিৎ বিশ্বাস সহ বিদ্যালয়ের ছাত্ররা সংবাদমাধ্যমের দারস্ত হন। সকলের দাবী মদের কাউন্টার এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হোক। রাজ্য সরকারকে টেক্স প্রদান করে কাউন্টার দেওয়া হয়েছে তাই কাউন্টার বন্ধ করার জন্য বলা হচ্ছে না। সকলে চাইছে কাউন্টারটি এই জায়গা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হোক। না হলে সকলে মিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানায়।
