মূখ্যমন্ত্রী হিসাবে সফল ৩ বছর পূর্তি উপলক্ষে পথ চলতি জনগণের মধ্যে শরবত বিতরণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || রাজ্যের মূখ্যমন্ত্রী হিসাবে সফল ৩ বছর পূর্তি উপলক্ষে ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক অধ্যাপক ডাঃ মানিক সাহাকে গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ৮নং টাউন বড়দোয়ালী মন্ডল যুব মোর্চা বৃহস্পতিবার আইজিএম হাসপাতালের সামনে পথ চলতি জনগণকে শরবত প্রদান করেন। এদিন ৮নং টাউন বড়দোয়ালী মন্ডল যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সবসময় বলেন রাজনীতির পাশাপাশি সমাজ সেবায় নিজেদের নিয়োজিত করতে, সেদিকে লক্ষ্য রেখে তীব্র গরম থেকে রক্ষা পেতে পথ চলতি জনগণের মধ্যে শরবত প্রদান করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*