বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মে || ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় বসেআঁকো প্রতিযোগীতা।দ লীয় কর্মসূচীর পাশাপাশি সকলের সার্বিক উন্নয়নে ও ক্ষুদে শিশুদের উৎসাহ প্রদানে কাজ করে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি সুজিত দত্ত। বৃহস্পতিবার ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে জোলাইবাড়ী বাজারে রামঠাকুর মন্দিরে পুণ্যশ্লোক রানী অহল্যাবাই হোলকার এর ৩০০’তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে ক্ষুদে শিশুদের নিয়ে এক বসেআঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুজিত দত্তের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুজিত দত্ত, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি দিপায়ন চৌঁধুরী, যুব নেতৃত্ব সুদীপ গোপ, রাজীব চৌঁধুরী সহ অন্যান্যরা।
এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের বাছাইকরে পুরষ্কৃত করা হয়। ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
