আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল || আগরতলা থেকে ধর্মনগরগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে এক অশালীন ঘটনার সাক্ষী থাকল যাত্রীরা। রেলযাত্রার সময় এক যুবতীর সাথে অশ্লীল অঙ্গভঙ্গি ও অশালীন আচরণ করে উত্ত্যক্ত করার চেষ্টা করে এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির বাড়ি অমরপুর এলাকায় বলে জানা গেছে।
ঘটনার পর ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা সাহসিকতার পরিচয় দিয়ে ঐ ব্যক্তিকে জুতোপেটা করে ধরে ফেলে এবং ধর্মনগর স্টেশনে পৌঁছানোর পর তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। ধর্মনগর রেলওয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
যাত্রীদের এই সচেতনতা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, রেলযাত্রার নিরাপত্তা আরও জোরদার করা হবে।
