আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || ২০২৪ সালের টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) পরীক্ষার বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে টিআরবিটি (TRBT) অফিসে পৌঁছান পরীক্ষার্থীদের এক প্রতিনিধি দল। সেখানে তারা সরাসরি টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজেদের সমস্যার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
এই সময় টিআরবিটি’র পরীক্ষা নিয়ামক শশাঙ্ক ঘোষও উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতি, উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা এবং ফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন। কর্তৃপক্ষ তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিরা জানান, তারা এখন টিআরবিটি’র প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন এবং প্রয়োজনে ভবিষ্যতে বৃহত্তর পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন।
