আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || রাজ্যভিত্তিক জুডো আসর ২০২৫-কে কেন্দ্র করে এবং ত্রিপুরায় জুডো খেলায় ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের লক্ষ্যে সোমবার মহাকরণে রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল।
এই সাক্ষাৎকারে আগামী দিনের প্রতিভা গঠনের রূপরেখা, পরিকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ শিবির, এবং রাজ্য ও জাতীয় স্তরে খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
ক্রীড়া মন্ত্রী জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের তরফে এই সাক্ষাৎকে অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করা হয়েছে।
