সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ভরপুর মুক্তধারা অডিটোরিয়াম

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।

অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সাহিত্যকীর্তি, দেশপ্রেম ও জাতীয় চেতনার ওপর আলোকপাত করেন বিভিন্ন বিশিষ্ট বক্তা। বক্তারা তাঁর সাহিত্য ও সমাজ ভাবনার প্রাসঙ্গিকতা এবং নবজাগরণে তাঁর অবদান তুলে ধরেন।

এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিক, শিক্ষক, সাহিত্যপ্রেমী, সংস্কৃতি অনুরাগী ও ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বঙ্কিমচন্দ্রের জীবনদর্শন আগামী প্রজন্মকে সঠিক পথে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে সঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*