খোয়াইয়ে এসপি-র নেতৃত্বে বড়সড় অভিযান, গাঁজা সহ জালে কুখ্যাত ব্যবসায়ী

গোপাল সিং, খোয়াই, ০৬ জুলাই || খোয়াই জেলাকে নেশামুক্ত করার লক্ষ্যে বড় সাফল্য পেল জেলা পুলিশ। নতুন পুলিশ সুপার (এসপি) রণাদিত্য দাসের কঠোর নির্দেশ ও নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ এক কুখ্যাত ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার খোয়াইয়ের নৃপেন চক্রবর্তী অ্যাভিনিউ থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে এসপি রাণাদিত্য দাসের তত্ত্বাবধানে সাদা পোশাকের পুলিশ আগে থেকেই ওই এলাকায় ফাঁদ পেতেছিল। সুভাষ পার্ক গাঁজা নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানো মাত্রই পুলিশকর্মীরা তাকে ঘিরে ফেলে এবং হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে বেশ কিছু পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম শংকর কুড়ি (৪২), পিতা ঁভানু কুড়ি। বাড়ী দূর্গানগর।
উল্লেখ্য, সদ্য দায়িত্ব নেওয়ার পরই খোয়াই জেলার পুলিশ সুপার রণাদিত্য দাস জেলাকে মাদকমুক্ত করার শপথ নিয়েছেন। একটা সময় খোয়াইয়ে নেশার রমরমা সাম্রাজ্য চললেও, নতুন এসপি-র নেতৃত্বে পুলিশি তৎপরতায় ঘুম উড়েছে নেশা কারবারিদের। যুব সমাজকে সর্বনাশা নেশার গ্রাস থেকে রক্ষা করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
নতুন এসপি-র এই উদ্যোগে খুশি খোয়াইবাসী। শহরের সচেতন নাগরিকরা পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনে খোয়াইকে সম্পূর্ণ নেশামুক্ত করতে পুলিশি অভিযানের পাশাপাশি সমস্ত ক্লাব ও সমাজসেবী সংগঠনগুলিকে একযোগে কাজ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*