খয়েরপুর বাইপাসে সিমেন্ট ভর্তি লরির ভেতর থেকে ৩০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || খবরের ঘ্রাণ পেয়েই যৌথ অভিযানে নামে ডি আর আই ও আসাম রাইফেলস। গোপন সূত্রে জানা যায়, তেলিয়ামুড়া থেকে ইয়াবা ট্যাবলেট বোঝাই একটি গাড়ি আগরতলার দিকে আসছে। সেই অনুযায়ী খয়েরপুর বাইপাস রোডে নজরদারি চালিয়ে একটি সিমেন্ট বোঝাই লরি আটক করে আধিকারিকরা।
খয়েরপুর আউটপোস্টের কিছুটা দূরে লরিটিতে তল্লাশি চালিয়ে মোট ৩০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর আউটপোস্ট পুলিশকে সঙ্গে নিয়ে মাদক সামগ্রীটি ডিটেন করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খয়েরপুর বাইপাস ও সংলগ্ন এলাকায় একাধিক গোডাউনে প্রায় প্রতিদিনই মাদক দ্রব্যের লোডিং-আনলোডিংয়ের মতো কাজ চলছে। বিষয়টি এলাকার বিধায়ক জানার পরও কোনও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জমছে জনমনে। প্রশাসনের নির্লিপ্ততা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণেই এমন দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*