নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল টমটম, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

আপডেট প্রতিনিধি, উদয়পুর, ২১ জুলাই || উদয়পুর শহরের রমেশ চৌমহনি এলাকার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন মূল সড়কে সোমবার দুপুরে একটি টমটম গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে গিয়ে একটি গাছের গায়ে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়।
ঘটনাস্থলে আশপাশের লোকজন ছুটে এসে চালক ও যাত্রীদের উদ্ধার করে। সৌভাগ্যবশত, বড় ধরনের কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে, তবে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটির ব্রেক কাজ না করায় চালক নিয়ন্ত্রণ হারান।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
স্থানীয়দের মতে, এই সড়কে প্রায়ই এমন ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তারা আরও জানান, দ্রুত গতির যান ও রাস্তার অবস্থা খারাপ থাকায় পথচারীরা সব সময় আতঙ্কে থাকেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*