গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই || ‘জনগণের পকেট কাটা’ স্মার্ট মিটার প্রকল্প বাতিল, বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং পরিষেবার মানোন্নয়নের দাবিতে সিপিআই(এম) খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে ২৫-খোয়াই বিধানসভার ৮ নং বুথ, পূর্ব সোনাতলায় পোস্টারিং করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন চলবে।
