আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || আগরতলা শহরের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় গণেশ পূজা হিসেবে পরিচিত রবীন্দ্র ভবনের সামনের গণপতি সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত গণেশ পূজা এবছর পদার্পণ করল ১৪’তম বর্ষে। সোমবার খুঁটি পূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা করলেন সংস্থার সদস্যরা।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য অম্লান মুখার্জী ও অন্যান্য কর্মীবৃন্দ। তাঁরা খুঁটি পূজার মাধ্যমে পূজার প্রাথমিক প্রস্তুতির শুভ সূচনা করেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর পূজাকে ঘিরে শহরবাসীর জন্য থাকছে বিশেষ থিম, সুসজ্জিত মণ্ডপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
আগরতলার পূজামন্ডপগুলির মধ্যে রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত এই পূজা বরাবরই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। সংস্থার সদস্যরা জানান, শহরবাসীর সহযোগিতা ও ভালোবাসায় পূজা আয়োজন সফল হয়ে উঠেছে এতবছর, এবারও তার ব্যতিক্রম হবে না।
