সীমান্তরক্ষীদের হাতে রাখি পরালেন বিজেপি নেত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || রাখি বন্ধনের শুভ দিনে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরিয়ে সম্মান জানালেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত। এদিনের কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ২০ নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত এবং মহিলা মোর্চার নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের দেশের সুরক্ষায় অবদানের প্রশংসা করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*