আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের (এলআইসি) শিলচর ডিভিশনের উদ্যোগে এজেন্ট ফেডারেশনের ১০’ম সম্মেলন আজ অনুষ্ঠিত হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সেক্রেটারি ইন্দ্রনীল রুদ্র গুপ্ত এবং সভাপতি শান্তি কুমার সিং।
সম্মেলনে বক্তারা এজেন্টদের কল্যাণ, বীমা খাতে আধুনিকীকরণ এবং গ্রাহক সেবার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
