সাম্প্রদায়িক সম্প্রীতিতে নব দিগন্তের ২২’তম রাখি বন্ধন উৎসব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || প্রত্যেক বছরের মতোই এ বছরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো নব দিগন্ত সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত ২২’তম রাখি বন্ধন উৎসব। এদিন সংস্থার সদস্যারা ক্লাবের সামনে দাঁড়িয়ে পথ চলতি ভাইদের হাতে রাখি পরিয়ে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন।
এই অনন্য উদ্যোগে অংশ নেন হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষ, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে তারা সমাজে ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা পৌঁছে দিতে চান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*