বটতলায় টমটমের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা চোর, স্থানীয়দের হাতে উত্তম মধ্যমের পর পুলিশের হাতে সোপর্দ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || রাজধানীর বটতলা গান্ধীঘাট সংলগ্ন পুরোনো ফরেস্ট অফিসের সামনে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে এলাকায় দাঁড়িয়ে থাকা একটি টমটম থেকে ব্যাটারি চুরি করার চেষ্টা করছিল অভিযুক্ত। ঠিক সেই সময় স্থানীয় বাসিন্দারা তাকে দেখে ফেলেন এবং দ্রুত ঘেরাও করে ফেলেন।
পরবর্তীতে এলাকাবাসী চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*