আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ড (TRBT)-এর পক্ষ থেকে স্নাতক শিক্ষক (Secondary Graduate Teacher-STGT) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৪টা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২২শে অক্টোবর, ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত।
পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪শে অক্টোবর, ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত রাখা হয়েছে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ই ডিসেম্বর, ২০২৫ (রবিবার) আগরতলায়। পরীক্ষার সময় নির্ধারিত হয়েছে দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষার মাধ্যমে শ্রেণি IX-X এ স্নাতক শিক্ষক পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
