আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || শনিবার রাত প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ আগরতলা রেলস্টেশন থেকে তিনজনকে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ২৯.১৪০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার হয়েছে, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা গাঁজাটি বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃতদের নাম—
১) নীরজ কুমার (২৬), পিতা- মনোজ জৈশওয়াল, গ্রাম- ফতেজাহানপুর, জেলা- পাটনা, বিহার।
২) জ্যোতি কুমারী (২৫), পিতা- রামবচন জাসওয়াল, গ্রাম- রসুলপুর ওঝানিয়া, জেলা- জौनপুর, উত্তরপ্রদেশ।
৩) হাশনা বেগম (২৬), পিতা- মোঃ আহা আলি, গ্রাম- কৈরী গাঁও, জেলা- গোলাঘাট, আসাম।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
