‘মন কি বাত’-এর মঞ্চে মুখ্যমন্ত্রীর দৃঢ় উপস্থিতি: হামলা কবলিত খোয়াই আশারামবাড়িতে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

গোপাল সিং, খোয়াই, ৩১ আগস্ট || গত মাসে যেখানে ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন বিজেপি কার্যকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছিল, সেই খোয়াই জেলার আশারামবাড়ি বিধানসভার ৩০ নম্বর বুথেই আজ, এই মাসের শেষ রবিবার, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৫তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে এক নজিরবিহীন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। তাঁকে জাতি-জনজাতিদের অবিসংবাদিত নেতা হিসেবে আখ্যায়িত করে এই উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর এই সাহসী পদক্ষেপ কেবল আক্রান্ত কার্যকর্তাদের মনোবল বৃদ্ধি করেনি, বরং শান্তির বার্তা পৌঁছে দিয়েছে গোটা এলাকায়। তাঁর উপস্থিতি প্রমাণ করে যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই এবং সরকার জনগণের পাশে আছে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ এর ১২৫’তম পর্বটি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে সাড়ম্বরে পালিত হয়। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, মন্ডল সভাপতিগণ সহ জেলা ও মন্ডল স্তরের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ রাজনৈতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাঁর এই উপস্থিতি একদিকে যেমন কার্যকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, তেমনই জাতি-জনজাতি নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*