আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর || কৈলাশহরের শ্রীরামপুরের কিনারইচড় এলাকায় মঙ্গলবার বেইল ব্রিজ ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়ি ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অসুবিধার সৃষ্টি হয়।
পরিস্থিতি পর্যালোচনা করতে ঘটনাস্থলে উপস্থিত হন ঊনকোটি জেলার পুলিশ সুপার এবং মহাকুমা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা ব্রিজের ক্ষতি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, ভেঙে পড়া ব্রিজের কারণে যাতায়াত পুরোপুরি ব্যাহত হয়েছে এবং দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
