আগামী ২২শে সেপ্টেম্বর নবরূপে উদ্বোধন হতে পারে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, উপস্থিত থাকতে পারে প্রধানমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর || আগামী ২২শে সেপ্টেম্বর ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নবরূপ উদ্বোধন হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এই মন্দিরের শুভ উদ্বোধন হবে বলে সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
এদিকে, রাতের নিস্তব্ধতায় ত্রিপুরেশ্বরী মন্দিরে দেবীর পবিত্র সৌন্দর্য এক ভিন্ন আবহ তৈরি করছে। নীরব রজনীতে দেবীর অলৌকিক আভা ভক্তদের মনে ছড়িয়ে দিচ্ছে অনাবিল শান্তি ও মুগ্ধতা। স্থানীয় ভক্তদের মতে, এই দৃশ্য একবার প্রত্যক্ষ করলে তা সহজে ভোলার নয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*