গোপাল সিং, খোয়াই, ১৮ সেপ্টেম্বর || বুধবার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত হলো এক মেগা রক্তদান শিবির।
এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাপতি বিনয় দেববর্মা, কল্যাণপুর বিধানসভার বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মিডিয়া সেলের কনভেনার সুনীত সরকার, বিজেপি নেতা অনিমেষ নাগ, চিরন্তন দাস সহ জেলার প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ কার্যকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন—”আজ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষিক কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণও করেছি।” তিনি আরও বলেন, “রক্তদান একটি মহৎ দান—এটি শুধু জীবন রক্ষা করে না, মানবতার বন্ধনকেও শক্তিশালী করে।”
