বিশ্বকর্মা পূজার রাতে দুর্ঘটনা রুখতে বিশেষ উদ্যোগ শান্তির বাজার থানার পুলিশের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর || বিশ্বকর্মা পূজার রাতে দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো শান্তির বাজার থানার পুলিশ। পূজা-পার্বণে দুর্ঘটনার সংখ্যা বাড়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে দ্রুতগতিতে গাড়ি চালানো এবং নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো।
এই প্রেক্ষাপটে বুধবার রাতে শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত ও এসআই সমীর বিশ্বাসের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দ্রুতগতিতে চলা যানবাহন এবং মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি সকল যানচালককে ওভারটেক না করা, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং অতিরিক্ত গতি পরিহারের বিষয়ে সচেতন করা হয়।
অভিযান প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ওসি রাজু দত্ত জানান, দুর্গাপূজার সময় জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে। তাঁর কথায়, “পূজার দিনগুলো যাতে আনন্দে এবং নিরাপদে কাটাতে পারেন মানুষ, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*