প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্য অসুস্থ, দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর || রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্য বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আগরতলার জিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
পরবর্তীতে মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লেখেন— “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়ের সহধর্মিণী শ্রীমতী পাঞ্চালী ভট্টাচার্য মহোদয়া শারীরিক অসুস্থতাজনিত কারণে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ হাসপাতালে পৌঁছে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিই এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলি। ঈশ্বরের নিকট তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”
রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহধর্মিনীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*