আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর || আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় রবিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন এক যুবককে মারধর করা হয় এবং বেশ কয়েকটি দোকান ও একটি মোটরবাইক ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পশ্চিম জেলার পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে রাতেই পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এলাকায় বর্তমানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
https://www.facebook.com/share/v/1BpMXWec8K/
