‘আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস’ দিবস উপলক্ষে ব্লকস্তরের আর্ট ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপাল সিং, খোয়াই, ১০ নভেম্বর || সোমবার ‘আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস’ দিবস (International Day for Disaster Risk Reduction) উদ্‌যাপন উপলক্ষে খোয়াই ব্লক স্তরে আর্ট ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় খোয়াই শিক্ষা পরিদর্শক দপ্তরের প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক প্রবেন কুমার দেববর্মা ও দেবাশীষ রায়, সহকারী বিদ্যালয় শিক্ষক রতন শুক্লদাস, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক মিঠু দেবনাথ, শিক্ষক কুন্তল নাথ শর্মা, অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল নাথ এবং শিক্ষক সত্রাজিৎ বিশ্বাস।
বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রায় জানান, ‘ইন্টারন্যাশনাল ডে ফর ডিসাস্টার রিস্ক রিডাকশন’-এর মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে দুর্যোগ মোকাবিলার সচেতনতা বৃদ্ধি করা। এই উপলক্ষে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে আর্ট প্রতিযোগিতা আয়োজন করা হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে হবে ‘বিতর্ক’ প্রতিযোগিতা।
প্রতিযোগিতা থেকে মোট ৪০ জন শিক্ষার্থীকে অঙ্কন বিষয়ে নির্বাচিত করা হবে — যার মধ্যে খোয়াই পৌর এলাকা থেকে ২০ জন এবং খোয়াই ব্লক এলাকা থেকে ২০ জন। নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপস্থিত অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ আরও বিস্তৃতভাবে আয়োজনের আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*