তিনদিনের জন্য পর্যটকদের জন্য বন্ধ লালকেল্লা

নয়া দিল্লী, ১১ নভেম্বর || ঐতিহাসিক লালকেল্লা আগামী তিনদিন পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জানা গেছে, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণজনিত কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে লালকেল্লা প্রাঙ্গণে প্রয়োজনীয় সংস্কার ও পরিদর্শনমূলক কাজ সম্পন্ন করা হবে। দর্শনার্থীদের আপাতত দূর থেকে লালকেল্লা দর্শনের পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্মারকটি সাধারণের জন্য বন্ধ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*