ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ: সতর্কতা অবলম্বনের আহ্বান এম. এস. রোহন পালের

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ১১ নভেম্বর || ঊনকোটি জেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জেলার বিভিন্ন এলাকায় একাধিক আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার এম. এস. রোহন পাল।
তিনি জানান, “ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা অত্যন্ত জরুরি। জল জমে থাকা স্থানগুলি নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং মশা প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে।” একই সঙ্গে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা জেলা হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণের অনুরোধ জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্প, ফগিং ও লার্ভা ধ্বংসের কর্মসূচি শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকেও জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতির মোকাবিলার পরামর্শ দেওয়া হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*