জহরনগরে পাহাড়ি পথে লরি উল্টে আহত চালক

আপডেট প্রতিনিধি, আমবাসা, ১৫ নভেম্বর || ধলাই জেলার জহরনগর এলাকায় মঙ্গলবার একটি গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটে। পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে লোহার পাইপ বোঝাই ১৮ চাকার একটি লরি (নিবন্ধন সংখ্যা NL 01 AJ 0737) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।
ঘটনার পরপরই আশপাশের মানুষজন ছুটে এসে আহত চালককে উদ্ধার করে। পরে স্থানীয়দের উদ্যোগে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার ফলে এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লরিটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল তা খতিয়ে দেখা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*