ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তীতে প্রদেশ কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর || ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার সকালে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সেখানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দলের শীর্ষ নেতৃত্ব।
পরবর্তীতে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিদল গান্ধীঘাটে গিয়ে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। দিনটি উপলক্ষে তাঁর আদর্শ, দেশনির্মাণে অবদান ও রাজনৈতিক দূরদৃষ্টির কথা স্মরণ করেন নেতৃবৃন্দ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্ব। দলের পক্ষ থেকে জানানো হয়, ইন্দিরা গান্ধীর অসামান্য নেতৃত্ব দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে আজও প্রেরণা জোগায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*