প্রজ্ঞা ভবনে টেকসই পাহাড়ি চাষ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || টেকসই পাহাড়ি কৃষির ভবিষ্যৎ দিশা খুঁজতে আগরতলার প্রজ্ঞা ভবনে শুরু হলো আন্তর্জাতিক সম্মেলন— “The Pursuit for Sustainable Hill Farming: Innovations for Profitability and Ecological Balance to Ensure a Future Livelihood”। বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, পাহাড়ি অঞ্চলে কৃষিকাজের লাভজনকতা বাড়িয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যেই আধুনিক উদ্ভাবন, প্রযুক্তি এবং নীতি নির্ধারণের দিকগুলো নিয়ে দুই দিনব্যাপী আলোচনা হবে এই সম্মেলনে।
মন্ত্রী অনিমেষ দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, “টেকসই হিল এগ্রিকালচার আমাদের ভবিষ্যৎ জীবিকাকে আরও সুরক্ষিত করতে বড় ভূমিকা নেবে। সরকারও এই ক্ষেত্রকে শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করছে।”
বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধি— সকলের মিলিত অংশগ্রহণে প্রাগ্না ভবন পরিণত হয়েছে মতবিনিময়ের এক আন্তর্জাতিক মঞ্চে। সম্মেলনের মাধ্যমে পাহাড়ি কৃষিকে আরও শক্তিশালী ও লাভজনক করার রূপরেখা উঠে আসবে বলেই আশা আয়োজকদের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*