ডলুগাঁওয়ে পুলিশের যৌথ অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার! গ্রেপ্তার এক!

গোপাল সিং, খোয়াই, ০২ ডিসেম্বর || গোপন সংবাদের ভিত্তি করে কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী যৌথভাবে বড়সড় সফল অভিযান চালালো। সোমবার রাতে বীরচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ডলুগাঁও এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্যাকেটবন্দী প্রায় ৭ কেজি গাঁজা। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় এলাকার বাসিন্দা নীলকান্ত সিনহাকে।
অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক, আইপিএস রঘুল এ। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নীলকান্ত সিনহা মাদক ব্যবসায় জড়িত—এমন অভিযোগ ছিল স্থানীয়দের কাছে। সেই সূত্র ধরে নজরদারি ও তথ্য সংগ্রহের পরই অভিযান পরিচালনা করে পুলিশ।
তল্লাশির সময় নীলকান্ত সিনহার বাড়ির ভিতর থেকে প্যাকেটবন্দী বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। তাকে ঘটনাস্থলেই আটক করে এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, প্রশাসনের এই কড়া নজরদারির ফলে ডলুগাঁও ও আশপাশের এলাকায় মাদকচক্রের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*