বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ ডিসেম্বর || শান্তিরবাজারে ভারতীয় মজদুর সংঘ, দক্ষিণ ত্রিপুরা অটো মজদুর সংঘের উদ্যোগে শনিবার রাতে কাঞ্চননগর গার্ধাং অটো স্ট্যান্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বার্ষিক শনিপূজা। পূজাকে কেন্দ্র করে নতুন শনি ঠাকুরের মূর্তি স্থাপন করা হয়। এ বছর পূজা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।
বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় রীতি-নীতি মেনে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অটো মজদুর সংঘ ও স্থানীয় অটোচালকদের উদ্যোগে মহাপ্রসাদের বিশেষ ব্যবস্থা করা হয়। রাত থেকেই পূজাকে ঘিরে শান্তির বাজার ও আশপাশের এলাকার মানুষের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তদের প্রসাদ গ্রহণ করতে দেখা যায়।
পূজার তাৎপর্য এবং বিভিন্ন আয়োজন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন অটো মজদুর সংঘের সদস্য বাপ্পি দেবনাথ।
