১১ দফা দাবিতে গণমুক্তি পরিষদের পদযাত্রা— ককবরক ভাষা থেকে রেগা মজুরি বৃদ্ধি, জোরালো দাবি নেতৃত্বের

গোপাল সিং, খোয়াই, ১৭ ডিসেম্বর || ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ, খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে বুধবার দুপুরে খোয়াই শহরে এক বিশাল মিছিল সংগঠিত হয়। দুপুর প্রায় বারোটা নাগাদ শুরু হওয়া এই মিছিল গোটা খোয়াই শহর পরিক্রমা করে।
মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের বর্ষীয়ান নেতা রাধাচরণ দেববর্মা, সিপিআই(এম) খোয়াই জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা।
মিছিল থেকে ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা, ফরেস্ট কনজারভেশন আইন বাতিল, রেগা প্রকল্পে দৈনিক মজুরি ৬০০ টাকা করা, আশারামবাড়ী বাজারে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনসহ মোট ১১ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি আদায়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে খোয়াই শহরের রাজপথ।
মিছিল শেষে গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রশাসনের কাছে একটি গণ-ডেপুটেশনও প্রদান করা হয়। নেতৃত্বের বক্তব্য, এই দাবিগুলি সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*