সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক উদ্যোগ, পড়ুয়া ও গ্রামবাসীদের সহায়তায় বিএসএফ’র সামগ্রী বিতরণ

গোপাল সিং, খোয়াই, ১৩ ফেব্রুয়ারী || আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিল ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। সাব্রুম মহকুমার হার্বাতলী সীমান্ত বিওপি-র উদ্যোগে সীমান্তবর্তী এলাকার ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
এদিন এলাকার স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ, জুতো, রেইনকোট, নোটবুক ও পেন্সিল। প্রয়োজনীয় সামগ্রী পেয়ে পড়ুয়ারা উচ্ছ্বাস প্রকাশ করে। পাশাপাশি গ্রামবাসীদের মধ্যে মশারি ও বর্ষাকালীন জুতো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ১২১ ব্যাটেলিয়নের টু-আইসি রাজেশ কুমার যাদব, জেলা প্রশাসনের প্রতিনিধি তারা দত্ত এবং শ্যামপাড়া এলাকার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শ্যামল বিধান।
বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*