সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ ফেব্রুয়ারী || মুঙ্গিয়াকামি এলাকায় বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল যৌথ বাহিনী। Assam Rifles এবং Directorate of Revenue Intelligence (ডিআরআই)-এর যৌথ অভিযানে প্রায় ৪৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি গাড়ি আটক করা হয়েছে।
সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে AS-01T-C7674 নম্বরের একটি গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ৪,৫০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানানো হয়েছে।
ঘটনায় আসামের উদালগুড়ি জেলার বাসিন্দা হাফিজুল হককে আটক করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
এই সাফল্যকে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
