ট্রানজিট ছাড়া রেলে অবৈধ পাথর ঢোকানোর অভিযোগ, সাব্রুম রেল স্টেশনে বন দপ্তরের হানা

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৭ ফেব্রুয়ারী || সরকারি রয়েলটি ফাঁকি দিয়ে ট্রানজিট ছাড়াই রেলপথে বিপুল পরিমাণ পাথর আমদানির অভিযোগ উঠেছে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। অভিযোগ, গতকাল রাতে ভারতীয় রেলের একটি পাথরবাহী রেক সাব্রুম রেল স্টেশনে এসে পৌঁছায় এবং আনলোডিং সম্পন্ন করে রেকটি ফিরে যায়।
এরপরই বন দপ্তরের মনুবাজার রেঞ্জ অফিসের আধিকারিকরা সাব্রুম রেল স্টেশনে পৌঁছান। যদিও প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি, তবে পাথর সরবরাহ নিয়ে বড়সড় গরমিলের সন্দেহ করা হচ্ছে।
সূত্রের খবর, যেখানে ৪০০ ঘন মিটার পাথরের পারমিট নেওয়া হয়েছিল, সেখানে প্রায় ৬৫০ ঘন মিটার বোল্ডার আনা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখতে বন দপ্তর তদন্ত শুরু করতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
ঘটনার পর থেকে পাথর আমদানি ও পরিবহন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারি রাজস্ব ফাঁকি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*