সংবাদের জেরে টনক নড়ল খোয়াই আর.ডি. ব্লকের, সাইনবোর্ডে বাংলা ভাষাকে বাদ দিয়ে চাপের মুখে ভুলবদল দপ্তরের

গোপাল সিং, খোয়াই, ১৭ ফেব্রুয়ারী || খোয়াই সিঙ্গিছড়াস্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে আয়োজিত ৫ দিনব্যাপী ৭৭তম শিব চতুর্দশী মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী দিনে আয়োজকদের চরম অব্যবস্থাপনার মধ্যে এই বিষয়টিও ছিল দৃষ্টকটু। দেখা যায় খোয়াই আর.ডি. ব্লকের স্টলে ইংরেজি ও ককবরক ভাষায় বোর্ড লাগানো থাকলেও, বাংলা ভাষাকে উপেক্ষা করা হয়। এমনিতেই ফেব্রুয়ারী মাস আসতেই সবার মনে কড়া নাড়ে মাতৃভাষা দিবস। সামনেই একুশে ফেব্রুয়ারী। ঠিক তার আগেই, বাংলা ভাষার প্রতি প্রশাসনিক উদাসীনতা খোয়াইবাসীর দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়। মিডিয়াতে ফলাও করে নিউজ হতেই, টনক নড়ে প্রশাসনের। মেলার দ্বিতীয় দিন খোয়াই আর.ডি. দপ্তর সাইনবোর্ডে বাংলা ভাষাকে সম্মান দিয়ে ‘স্বাগতম’ শব্দটি অন্তর্ভুক্ত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*